Saif Ali Khan Stabbing Case
অভিনেতা সইফ আলি খানের ওপর আক্রমনের মামলায়, বান্দ্রার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্ত শরিফুল ইসলাম (৩০)কে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।যদিও মুম্বই পুলিশ সরিফুলকে আরো ২ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছিল। বিচারক কোমলসিং রাজপুত পুলিশকে নতুন ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) আইন উল্লেখ করে জানিয়েছেন যদি তদন্তের অগ্রগতির সময় নতুন কিছু ঘটে থাকে তবে নতুন বিএনএস বিধান অনুসারে পুলিশ হেফাজতে আবার অনুরোধ করা যেতে পারে। আদালতের রায়ে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে আসামিদের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ানো যুক্তিযুক্ত নয়।
তদন্তকারী অফিসার অজয় লিঙ্গুরকর আদালতকে জানিয়েছেন যে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের একটি দল বর্তমানে কলকাতায় রয়েছে। তিনি ব্যাখ্যা করেছেন যে অভিযুক্তরা কীভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে এবং ভারতে তার কোনো সহযোগী বা আত্মীয় রয়েছে কিনা তা তদন্ত করা দরকার।
