লেদার কমপ্লেক্সের ম্যানহোল পরিস্কারে নেমে মৃত্যু ৩ সাফাই কর্মীর ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মেয়রের

কলকাতা: কলকাতার লেদার কমপ্লেক্সে ট্যানারির ম্যানহোল পরিস্কার করতে নেমে তলিয়ে মৃত্যু হল তিন সাফাই কর্মীর।তিন জনই কলকাতা পুরসভার সাফাই কর্মী । রবিবার সকাল ৯টা নাগাদ লেদার কমপ্লেক্স-এ হাইড্রেন পরিষ্কার করতে নামে ফরজেম শেখ, হাসি শেখ এবং সুমন সর্দার। প্রথমে একজন ম্যানহোলে নামে বেশ কিছুক্ষণ পর তার সাড়াশব্দ না পেয়ে একে একে আর দুজন ম্যানহোলে নেমে তলিয়ে যান। দীর্ঘক্ষণ তাদের সাড়াশব্দ না পেয়ে পুলিশ ও দমকল কর্মী ও ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের সদস্যরা উদ্ধারকাজ শুরু করে চার ঘন্টার চেষ্ঠায় তলিয়ে ম্যানহোলে তলিয়ে যাওয়া তিন সাফাইকর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়। মনে করা হচ্ছে ম্যনহোলের বর্জ্য ও রাসায়নিকের দুর্গন্ধ মৃত্যুর কারণ।

গত বৃহস্পতিবার গত ২৯ জানুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, দেশের ছ’টি বড় শহর কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ ম্যানহোল কিংবা নর্দমায় মানুষ নামিয়ে সাফাইয়ের কাজ সম্পূর্ণ বন্ধ করতে হবে। তার তিন দিনের মাথায় এই দুর্ঘটনা। মৃত শ্রমিকদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *