অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলকে ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা বিসিসিআইয়ের

ICC Women World cup Cricket 2025:

২০২৩ সালের পর ২০২৫। দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে নয়া ইতিহাস রচনা করলেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা। তাদের এই অসামান্য কৃতিত্বের জন্য বিশ্বকাপ জয়ী গোটা টিমকে ৫ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই।

রবিবার “মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৫-এ দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারিয়ে দেয় তারা। ” বিসিসিআই-এর বিবৃতিতে জানানো হয়েছে “আমাদের মেয়েদের অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ ধরে রাখার জন্য অভিনন্দন। এটি একটি অনুকরণীয় জয়লাভ যেখানে তারা পুরো টুর্নামেন্টে অপরাজিত ছিল। এই ট্রফি ভারতে মহিলা ক্রিকেটের বিকশিত করেছে। বিসিসিআই সভাপতি রজার বিন্নি বলেন বেশ কয়েকজন খেলোয়াড় অসাধারণ পারফর্মেন্স দেখিয়েছেন, ভারতের টপ-অর্ডার ব্যাটসম্যানরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং অসাধরণ বোলিং পারফর্মেস দেখিয়েছে।

জি. তৃষা ৩০৯ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শেষ করেছেন। সাতটি উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। স্পিনার বৈষ্ণবী শর্মা এবং আয়ুষী শুক্লা ।যথাক্রমে ১৭ এবং ১৪ উইকেট নিয়ে উইকেট শিকারীর তালিকার শীর্ষে রয়েছেন।

ক্যাপটেন নিকি প্রসাদের নেতৃত্বে দুর্দান্ত বোলিং পারফর্ম্যান্স এবং দুরন্ত ফিল্ডি়ং প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার উপর চাপ তৈরি করে ৮২ রানে অলআউট করে দেয়। অন্যদিকে ব্যাট করতে নেমে তৃষা ৩৩ বলে ৪৪ রান করেন এবং সনিকা ২২ বলে অপরাজিত ২৬ রান করেন,। যার ফলে ভারত ১১.২ ওভারেই জয়লাভ করে। এই জয়ের ফলে অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টানা দ্বিতীয় জয়ের গৌরব লাভ করেছে।