ইংল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে ইতিহাস রচনা ভারতীয় ক্রিকেট দলের

Courtsey BCCI

India VS England T20

রবিবার মুম্বাইয়ে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে সিরিজ জয় করে ইতিহাস রচনা করেছে ভারতীয় ক্রিকেট দল। অভিষেক শর্মার বিধ্বংসী ইনিংস ইংল্যান্ডকে মাথা তুলতে দেযনি। প্রথমে ব্যাট করতে নেমে, দুরন্ত অভিষেক সাতটি বাউন্ডারি এবং ১৩টি ছক্কার মাধ্যমে ১৩৫ (৫৪ বল) রান করেন। মাত্র ১৭ বলে পঞ্চাশ রান করে  অভিষেক। যা ভারতের মধ্যে দ্বিতীয় দ্রূততম ব্যাটসম্যান।

Courtsey BCCI

অভিষেক মাত্র দুই বলের জন্য রোহিত শর্মার দ্রুততম ভারতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডে ছুঁতে পারেন নি। তিলক ভার্মার (২৪) সাথে দ্বিতীয় উইকেট জুটিতে তিনি ১১৫ রানের জুটিও গড়েন।

Courtsey BCCI

সংক্ষিপ্ত স্কোর: ভারত ২০ ওভারে ৯ উইকেটে ২৪৭ রান (অভিষেক শর্মা ১৩৫, তিলক ভার্মা ২৪, শিবম দুবে ৩০; ব্রাইডন কার্স ৩/৩৮, মার্ক উড ২/৩২)

ইংল্যান্ড ১০.৩ ওভারে ৯৭ রানে অলআউট (ফিল সল্ট ৫৫; মোহাম্মদ শামি ৩/২৫, বরুণ চক্রবর্তী ২/২৫, শিবম দুবে ২/১১, অভিষেক শর্মা ২/৩)।