অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কারা পাবেন মাসে ৩,০০০ টাকা? জানুন

CM Suvendu Adhikary on Annapurna Bhandar

পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতর “অন্নপূর্ণা ভান্ডার” নামে নতুন একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আগামী ১ জুন, ২০২৬ থেকে এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT) পাঠানো শুরু হবে।সরকারিভাবে নবান্নে সাংবাদিকদের জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি। পাশাপাশি এতদিন যারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে আসছেন তাদের সকলকেই নতুন করে অনলাইন কিংবা অফলাইনে আবেদন করতে হবে। আগামী তিন মাস চলবে আবেদন প্রক্রিয়া। কারা আবেদন করতে পারবেন এবং কারা পারবেন না তা পরিস্কার জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি।

এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী কোনও সরকারি বা আধা-সরকারি চাকরিতে কর্মরত হতে পারবেন না। পাশাপাশি তিনি কেন্দ্র বা রাজ্য সরকারের কোনও পেনশন বা অন্য সরকারি ভাতা পেলেও এই প্রকল্পের সুবিধা মিলবে না। যাঁরা আয়কর দেন বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা শিক্ষাকর্মী হিসেবে কাজ করেন, তাঁরাও এই প্রকল্পের আওতায় আসবেন না।

নতুন আবেদন অনলাইনে জমা নেওয়া হবে ১ জুন, ২০২৬ থেকে। গ্রামাঞ্চলের জন্য বিডিও অফিস এবং শহরাঞ্চলের জন্য এসডিও অফিস আবেদন যাচাইয়ের দায়িত্বে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *