সংসদে নজর কাড়লেন সামিরুল

অধ্যাপক সামিরুল ইসলাম রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর প্রথম বক্তব্যে সংসদে নজর কাড়লেন।রাজ্যসভার জিরো আওয়ারে বক্তব্য রাখার সুযোগ পান। ১০০ দিনের কাজ বা মনরেগা নিয়ে পশ্চিমবঙ্গকে কিভাবে দীর্ঘ সময় ধরে বঞ্চনা করা হচ্ছে তা পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন সাংসদ সামিরুল ইসলাম।তিনি বলেন কেন্দ্রের কাছে মনরেগাতে রাজ্যের পাওনা ষাট হাজার কোটি টাকা। কেন্দ্রীয় বঞ্চনার ফলে রাজ্যের গ্রামীণ…

আরও পড়ুন

মিজোরামেও ক্ষমতান্তর

বদল বনাম বহাল : ৫ রাজ্যে রেজাল্ট : ৪-১! অধিকাংশ এগজিট পোলে এমনটা আশঙ্কা করা হয়েছিল যে, মিজোরামে বুঝি ফলাফল হবে ত্রিশঙ্কু। না, তেমনটা হয়নি একেবারেই। ভোট সমীক্ষকদের পূর্বাভাসকে ভুল প্রমাণ ক’রে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার ফলাফল এসেছে উত্তর-পূর্বের ওই রাজ্যে। এবং সেই ফলাফল বলছে, ৪০ বিধানসভা আসনের মিজোরামে এবার পালাবদল। ক্ষমতাচ্যুত মিজো ন্যাশনাল ফ্রন্ট তথা এমএনএফ…

আরও পড়ুন

রেলের নয়া বিধি

টিকিট বাতিলে খসবে বেশি টাকা! ভ্রমণের জন্য বেশিরভাগ ভারতীয় ট্রেনকেই পছন্দ করেন। আর বেড়াতে যাওয়ার জন্য মাস তিনেক আগেই টিকিট কেটে রাখেন। পরে মত পরিবর্তন হলে, টিকিট বাতিলও করেন। কিন্তু সেক্ষেত্রে এবার ভাবতে হবে। কেননা , এবার থেকে টিকিট বাতিল করলে আগের তুলনায় অনেক কম টাকা ফেরত পাওয়া যাবে। ট্রেন ছাড়ার আগের ৪৮ ঘণ্টার মধ্যে…

আরও পড়ুন

গোড়াতেই গরম, তৃণমূল-বিজেপি তরজা

‘শীতকালীন’ উত্তাপ প্রথম দিনেই লোকসভার শীতকালীন অধিবেশন উত্তপ্ত হয়ে উঠল তৃণমূল-বিজেপি তরজায়। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা – বর্তমানে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় অভিযোগ, সবচেয়ে বড় ইস্যু। রাজ্যে তো বটেই, খাস দিল্লিতে এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে আন্দোলন প্রসারিত করেছে ঘাসফুল শিবির। সোমবার, শীতকালীন অধিবেশন শুরুর দিনেই, সেই প্রসঙ্গে সোচ্চার হন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়…

আরও পড়ুন

তেলঙ্গানায় উলটে গেল পাশা!

খাসা চালেও পাল্টাবে না অতীত… যুব কংগ্রেসের এক নেতার সঙ্গে যদি জনৈক এবিভিপি কর্মীর দেখা হয়ে যেত কোনও ভাবে, বেশ হত! কিন্তু তা হওয়ার নয়। সময়ের হিসেব ঘোরতর বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা! যাঁদের কথা বলতে চাইছি, তাঁদের বয়সের ব্যবধান যে অনেকখানি! একজনের যখন এবিভিপি করার বয়স, অন্যজনের ততদিনে কংগ্রেসের যুব নেতা হওয়ার কাল অতিক্রান্ত। তবু…

আরও পড়ুন

কংগ্রেস এখনও নাদান!

মমতার সূত্রেই শিবরাজের সাফল্য… মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফল বেরোতেই রাজনৈতিক মহলে বড় প্রশ্ন, শিবরাজ সিং চৌহান কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কৌশল বুঝতে দিনরাত এক করেছিলেন? ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমোর লক্ষ্মীভান্ডার প্রকল্প গেরুয়া শিবিরকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছিল। মহিলারা দু’হাত উপুড় ক’রে তৃণমূলকে ভোট দিয়েছিলেন। মধ্যপ্রদেশের নির্বাচনী ফলে তারই ছায়া। ভোটের ১ মাস আগেও বিজেপির…

আরও পড়ুন

৩ রাজ্যে এগিয়ে বিজেপি, তেলঙ্গানায় কংগ্রেস

নির্বাচনের চতুর্দোলা… ৪ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এখনও পর্যন্ত যা প্রবণতা, তাতে মোটের উপর বিজেপির প্রাধান্য স্পষ্ট। একমাত্র তেলঙ্গানায় নিষ্প্রভ গেরুয়া শিবির। সেখানে কংগ্রেসের দাপটে বিআরএসের ক্ষমতাচ্যুত হওয়া প্রায় নিশ্চিত। কিন্তু ছত্তিশগড়ে কংগ্রেসের ফলাফল যথেষ্ট হতাশাব্যঞ্জক। ওই রাজ্যেও বিজেপির দিকে যাচ্ছে গণরায়। দুপুর দেড়টা পর্যন্ত গণনায় যা ট্রেন্ড দেখা…

আরও পড়ুন