বিলম্ব নেই ঘটতে আর – পাতালপথে গঙ্গাপার

খুবশীঘ্রই হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো!

ধর্মতলা আসতে সময় লাগবে মাত্র ৮ মিনিট। আর শিয়ালদা আসতে ১১ মিনিট। কয়েকদিন পরেই হাওড়া (Howrah) থেকে এই ব্যবস্থা চালু হবে। সৌজন্যে মেট্রো রেল।

রেলমন্ত্রী থাকাকালীন কলকাতায় গতি আনতে এই প্রকল্প ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধায় (Mamata Banerjee)। গঙ্গা নদীর নীচ দিয়ে এই যোগাযোগ হতে চলেছে দেশের গভীরতম মেট্রো পরিষেবা (metro rail service)। হাওড়ায় ভূপৃষ্ঠ থেকে ভারতের সবচেয়ে নিম্নবর্তী মেট্রো স্টেশন (metro station) নির্মাণের কাজ শেষ। পরিদর্শন করে দেখছেন মেট্রো রেলের আধিকারিকরা।

তবে হ্যাঁ, চলমান সিঁড়ির (escalator) ভয় পেলে চলবে না। যদি ভয় পান, তাহলে ২০০ সিঁড়ি ভেঙে ওঠানামা করতে হবে এই ‘গভীরতম’ স্টেশনে।

অন্যদিকে শেষপর্যায়ের প্রস্তুতি চলছে মাঝেরহাট মেট্রো স্টেশনের।

শিয়ালদা থেকে এয়ারপোর্টের দিকে মেট্রো অরেঞ্জলাইন (Orange Line)। তাও তাড়াতাড়ি শেষ করতে চাইছে মেট্রো কতৃপক্ষ। নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ের স্টেশন সেই কথাই জানান দিচ্ছে।