পঞ্চমেও জয়ী ভারত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচেও জিতে গেল ভারত। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে ৮ উইকেট খুইয়ে ভারতের স্কোর দিয়ে দাঁড়ায় ১৬০। শ্রেয়স আইয়ার ৩৭ বলে করেন ৫৩ রান। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার স্কোর ১৫৪ (৮ উইকেট)। অর্থাৎ ভারত জিতল ৬ রানে।

মুকেশ কুমার বল হাতে ৩২ রানে নেন ৩ উইকেট। রবি বিষ্ণোই ২৯ রানে ২ উইকেট নেন। অক্ষর প্যাটেল ব্যাট হাতে ২১ বলে ৩১ করার পর বোলিংয়েও সফল। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ১ উইকেট তুলে নেন অক্ষর। এদিনের প্লেয়ার অব দ্য ম্যাচও তিনিই।

আগেই অবশ্য টি-২০ সিরিজ জয় নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর সঙ্গে-সঙ্গে ফল গিয়ে দাঁড়িয়েছিল ৩-১। পঞ্চমে জয়ের সুবাদে ৫ ম্যাচের সিরিজে ফলাফল হল ৪-১।