ভিন্ন ভূমিকায় ‘অভিষেক’!
আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিবাহ সম্পন্ন হল বৃহস্পতিবার রাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র আবেশের বিয়ে অনুষ্ঠিত হয় কার্শিয়াঙে। হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম। দীক্ষা ছেত্রী নামে কার্শিয়াঙেরই এক তরুণীর সঙ্গে চিকিৎসক আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হল। নেপালি পোশাকে সাজেন পাত্র আবেশ সহ পাত্রপক্ষের অনেকে।

তবে বিবাহ অনুষ্ঠানে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সাধারণত নিজের কালীপুজো ছাড়া পারিবারিক অন্য অনুষ্ঠানে দেখা যায় না তাঁকে।
