বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা : মমতা

চিত্রনাট্য মেনে নাটক : চন্দ্রিমা

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। এরই মধ্যে তাঁর কাছে পৌঁছেছে মহুয়া মৈত্রর সদস্যপদ কেড়ে নেওয়ার সংবাদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘এটা দুঃখজনক ঘটনা। গণতন্ত্রের হত্যা। বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা। অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পর্যন্ত দেওয়া হল না। মানুষের ভোটে জয়ী নতুন প্রজন্মের মহিলা প্রতিনিধিকে হেনস্থা করা হল। ৪৯৫ পাতার রিপোর্ট হাতে পাওয়ার পরপরই তা নিয়ে চর্চার জন্য মাত্র আধ ঘণ্টা সময় বেঁধে দিলেন লোকসভার অধ্যক্ষ! দল মহুয়ার পাশে ছিল, আছে, থাকবে।’

প্রতিক্রিয়ায় চন্দ্রিমা ভট্টাচার্য বিদ্রূপ ক’রে বলেছেন, ‘নতুন সংসদ ভবনে নতুন ইতিহাস।’ তাঁর ক্ষোভ, ‘এথিক্স কমিটিতে মহুয়াকে অভিযোগকারীদের মুখোমুখি হওয়ার সুযোগ দেওয়া হয়নি। লোকসভার অধিবেশনে দেওয়া হল না আত্মপক্ষ সমর্থনের সুযোগ।’ চন্দ্রিমার তোপ, ‘সংখ্যার জোরে ভোটাভুটির মাধ্যমে মহিলা সাংসদকে বহিষ্কার। চিত্রনাট্য মেনে নাটক।’