আইনি জটিলতাকে দুষছে তৃণমূল!
১০০০ দিন পূর্ণ। এসএলএসটি (#SLST) আন্দোলনকারীর অভিনব প্রতিবাদ মাথা মুড়িয়ে। কান্নাভেজা গলায় আবেদন, অবিলম্বে নিয়োগ দেওয়া হোক তাঁর মতো চাকরিপ্রার্থীকে। আন্দোলনকারীর নাম রাসমণি পাত্র।
#protest #Dharmatala

আন্দোলনকে সমর্থন জানিয়ে হাজির বিজেপি এবং বাম নেতৃত্ব। আর তার মধ্যেই হাজির তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে বললেন ‘আলোচনা থেকেই সমাধানের পথ আসে।‘
চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা ব’লে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সেখান থেকেই ফোন করেন কুণাল ঘোষ। তারপর জানান, আগামী সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থী প্রতিনিধি-দলের আলোচনা হবে।

শাসকদলের তরফে এই উদ্যোগে খুশি চাকরিপ্রার্থীদের একাংশ। কুণাল ঘোষ এও বলেন, ‘আইনি জটিলতায় চাকরি আটকে আছে। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অভিষেক – সবাই এর সমাধান চান।’
