রেল স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা!
বর্ধমান স্টেশনে (Burdwan Rail Station) জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু ২ জনের। আনুমানিক ৪০ জন আহত।
বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝের জলের ট্যাঙ্ক আচমকাই ভেঙে পড়ে। মুখ্যসচিব জেলা শাসককে উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দিয়েছেন। যাত্রী সুরক্ষা প্রশ্নের মুখে।
