‘বাংলা থেকে নিশ্চিহ্ন হবে বিজেপি’

নারীশক্তিতেই ভরসা, দেড় মাসের কর্মসূচি তৃণমূলের…

২২ ডিসেম্বর (২২-১২-২০২৩) থেকে ৬ ফেব্রুয়ারি (০৬-০২-২০২৪)। ৪৫ দিন। তৃণমূলের (AITC) তরফে তৃণমূল মহিলা কংগ্রেসের (Trinamool Mahila Congress) বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। উদ্দেশ্য নারীর ক্ষমতায়ন, নারীর অধিকারের প্রতি সচেতনতা বৃদ্ধি। তৃণমূল সরকারের প্রতিশ্রুতি এসব ক্ষেত্রে কতটা পূরণ হয়েছে গ্রামবাংলায়? খতিয়ে দেখতে ও দুর্বলতার জায়গাগুলি চিহ্নিত ক’রে প্রতিবিধান করতে ৪৫ দিন ধরে জেলায় জেলায় কর্মসূচি পালন করবে মহিলা তৃণমূল। গঠিত হয়েছে কমিটি। সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) এবং চেয়ারপার্সন মালা রায় (Mala Roy)।

‘মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল বাংলা।’ বিভিন্ন কেন্দ্রীয় রিপোর্টেও তার ইঙ্গিত মিলেছে, দাবি ঘাসফুল শিবিরের। তাই লোকসভা নির্বাচনকে মাথায় রেখে, রাজ্যের সুনীতিতে সুফলপ্রাপ্ত নারীশক্তিকে মূলত বিজেপির বিরুদ্ধে এককাট্টা করতে চাইছে তৃণমূল। ক্ষমতায়ন ও অধিকারের প্রশ্নে বাংলার একজনও প্রান্তিক নারী যাতে ধন্দে না থাকেন, তা সুনিশ্চিত করাই তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মসূচির প্রধান বিবেচ্য।

ভিডিও দেখতে ক্লিক: https://www.facebook.com/amritabazar.in/videos/390728366628760