‘কুরুসভা’ কটাক্ষ মহুয়া মৈত্রর
সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে। কিন্তু মহুয়া আছেন মহুয়াতেই। তেজে কোনও খামতি নেই। মেজাজ সেই একই রকম আক্রমণাত্মক। ‘অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলা’র অভিযোগে লোকসভা থেকে বহিষ্কৃত তিনি। বহিষ্কারের পদ্ধতিকে চ্যালেঞ্জ করে এরই মধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করে রেখেছেন। কিন্তু সে’টুকুতেই নিজেকে সীমাবদ্ধ রাখছেন না তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র (Mahua Moitra) সংসদের দুই কক্ষে শীতকালীন অধিবেশন থেকে ৯০-এর বেশি বিরোধী সাংসদকে সাসপেন্ড করা প্রসঙ্গে জ্বালাময়ী বার্তা দিলেন এক্স (X, পূর্বনাম Twitter)-এ।
সংসদের বর্তমান অধিবেশনকে কেন্দ্রীয় সরকারের ‘কুরুসভা’ বলে কটাক্ষ হেনেছেন মহুয়া। পাশাপাশি তাঁর অশনি সংকেত, ‘আজ বিরোধীমুক্ত কক্ষে ৩টি ‘ন্যায়’ বিল পাস করিয়ে নেবে কেন্দ্র।’

Courtesy: X/@MahuamMoitra
