পয়লা বৈশাখ বাংলা দিবস

পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসাবে পালন করা হবে। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ বাংলার মাটি বাংলার জল ‘ রাজ্য সঙ্গীত হিসাবে সমস্ত সরকারি অনুষ্ঠানে গাওয়া বাধ্যতামূলক করল রাজ্যসরকার। এমনকি এই গান গাওয়ার সময় উঠে দাঁড়িয়ে গাইতে হবে। পাশাপাশি রাজ্য সঙ্গীতের পর জাতীয় সঙ্গীত গাইতে হবে। মুখ্যসচিবের নির্দেশিকায় এই দুটি বিষয় পরিস্কার জানানো হয়েছে।

প্রসঙ্গত রাজ্যপাল সিভি আনন্দ বোস ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ইতিমধ্যেই রাজভবনে পালন করছে। যা মানতে চায়নি রাজ্য সরকার। যদি ও ভারতীয় জনতা পার্টি ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করে।