গুজরাট দাঙ্গায় বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডের মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল গুজরাত সরকার৷ বিলকিস বানো গণধর্ষণকাণ্ডে ১১ জন সাজাপ্রাপ্তকে মুক্তি দেওয়ার যে সিদ্ধান্ত গুজরাত সরকার নিয়েছিল, সেই সিদ্ধান্তকে খারিজ করে দিল শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। গুজরাট বিধানসভা নির্বাচনের আগে এই ১১ জনকে মুক্তি দেওয়া হয়েছিল।২০২২ সালে স্বাধীনতা দিবসের দিন গুজরাট সরকার অভিযুক্তদের মুক্তি দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে। বিলকিস বানো গুজরাট সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের রায়ে বলা হয়েছে, তথ্য গোপন করে এবং প্রতারণামূলক উপায় অবলম্বন করে গুজরাত সরকার সাজাপ্রাপ্তদের মুক্তি দিয়েছিল৷ অবিলম্বে ওই ১১ জনকে জেলে ফেরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ দু সপ্তাহের মধ্যে প্রত্যেককে আত্মসমর্পণ করতে বলা নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷
ছবি… ২০২২ সালে জেল থেকে মুক্তি পাওয়ার পর এগারো জনকে বরণ করার ছবি।

এই ১১ জন সাজাপ্রাপ্তের নাম হল
১. রাধেশ্যাম ভগবানদাশ শাহ
২.গোবিন্দভাই নায়
৩.শৈলেশ চিমনলাল ভাট
৪.যশোন্তভাই চতুরভাই নায়
৫.বিপিন চন্দ্র জোশি
৬.কেশরভাই ভনানিয়া
৭.প্রদীপ রমনলাল মধুইয়া
৮.বাকাবাই খিমাভাই ভজানিয়া
৯রাজুভাই বাবুলাল সোনি
১০. মিথেশ চিমনলাল ভাট
১১.রমেশ রূপাভাই চন্দনা
