সরকারি কর্মীদের কাজের গাফিলতি বরদাস্ত নয়, প্রকাশ করা হবে সরকারি বিজ্ঞপ্তি।

রাজ্য সরকারের কর্মীদের কাজের গাফিলতি কোনভাবেই বরদাস্ত করা হবে না। বুধবার প্রশাসনের আধিকারিকদের বৈঠকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন এবার এ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য ভালো কাজ করলে যেমন মিলবে পুরস্কার পদোন্নতি, আবার কাজের গাফিলতিতে কড়া শাস্তির মুখে পড়তে হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পরিস্কার জানিয়ে দিয়েছেন “এসব আর বরদাস্ত করব না। কিছু অফিসার এইসব করছেন। প্রতিষ্ঠান বিরোধিতা দেখা যাচ্ছে। কিছু অফিসার কর্মী ফাঁকি দিচ্ছেন ।শুক্রবার দুপুর দুটোর সময় বেরিয়ে যাচ্ছেন, সোমবার দুপুরে হেলতে দুলতে আসছেন, আমি সব খবর রাখি।” মুখ্য সচিবের উদ্দেশ্যে তিনি বলেছেন “কেউ অসহযোগিতা করলে সেকশন ৫৬ জে মোতাবেক সোজা বরখাস্ত করে দিন। আমি তারপর দেখে নেব।” সব মিলিয়ে মুখ্যমন্ত্রী সরকারি কাজের গাফিলতির বিরুদ্ধে কড়া অবস্থানে অনড়।