শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রীম স্বস্তি

আপাতত বাতিল হচ্ছে না এসএসসি নিয়োগ মামলায় ২৫,৭৫৩ জনের চাকরি। সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি নেত়ত্বে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। চূড়ান্ত রায়দান করা হবে আগামী ১৬ জুলাই। এক নজরে এই রায়ের মূল অংশ গুলি হল। প্রথমত ২৫,৭৫৩ জনই চূড়ান্ত রায়দানের আগে পর্যন্ত চাকরি করতে পারবেন। কিন্তু ২০১৬ সালে যারা চাকরি পেয়েছেন তাদের প্রত্যেকেই মূচলেকা দিতে হবে যে যারা অযোগ্য প্রমাণিত হবে তাদের সমস্ত অর্থ ফেরত দিতে বাধ্য থাকবে। দ্বিতীয়ত নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যেমন তদন্ত চালিয়ে যাচ্ছে সেই তদন্ত চালিয়ে য়াবে। তবে সুপার নিউমারির পোষ্ট নিয়ে রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেটের সিদ্ধান্তের বিষয়ে কলকাতা হাইকোরটের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল এই ঘটনার তদন্তে সিবিআই চাইলে যে কোন আধিকারিক মন্ত্রিসভার সদস্যদের প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে। হাইকোর্টের এই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রীম কোর্টের ডিভিশন বেঞ্চ।

সুপ্রীম কোর্টের শুনানীতে এসএসসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে কোর্টে জমা দেওয়া হবে এবং একই সঙ্গে জানানো হয় এসএসএসির পক্ষে যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করা সম্ভব। মূলত এস এসসির এই ঘোষণার পরই সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ও ব্যাখ্যা যোগ্য অযোগ্যদের তালিকা যদি আলাদা করা সম্ভব হয় তাহলে সব চাকরি বাতিল করা ন্যায্য বিচার হবে না।