ভাস্কো-দা-গামা এক্সপ্রেসের মধ্যে জ্যান্ত সাপ ফোন রেলমন্ত্রীকে

দেবারতি দাশ: ২১শে অক্টোবর, ভাস্কো-দা-গামা সাপ্তাহিক এক্সপ্রেসে হঠাৎই একটি সাপ ঢুকে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঝাড়খণ্ড থেকে গোয়া যাওয়ার পথে, ট্রেনের নীচের বার্থের পর্দার পাশে সাপটিকে দেখা যায়। যাত্রীরা হতভম্ব হয়ে সেই দৃশ্য ভিডিও করেন, যেখানে সাপটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল।অঙ্কিত কুমার সিনহা, যাঁর বাবা-মা সেই কোচে ছিলেন, সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা দেন এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে দ্রুত ব্যবস্থা নিতে বলেন।

সৌভাগ্যবশত, আই.আর.সি.টি.সি-র কর্মীরা যাত্রীদের সহযোগিতায় সাপটিকে নিরাপদে ট্রেন থেকে বের করতে সক্ষম হন। ভিডিওতে দেখা যায়, তারা বিছানার চাদর দিয়ে সাপটিকে সাবধানে ধরে ফেলেন। পরে সাপটিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।রেলকর্মীদের তৎপরতার ফলে বড় বিপদ এড়ানো গেছে। যাত্রীরা নিরাপদে রয়েছেন এবং ট্রেনটি নির্বিঘ্নে যাত্রা করে।

সৌজন্যে x হ্যান্ডেল