দায় এড়িয়ে যাবেন কোথায় তৎকালীন খাদ্যমন্ত্রী?
রেশনের মতো প্রান্তিক জনস্বার্থবাহী ব্যবস্থায় কত বড় জালিয়াতি করা হয়েছে, তা স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) অভিযানে বারবার ধরা পড়ছে সেই ছবি। বাজেয়াপ্ত টাকার পাহাড় জানান দিচ্ছে, গোটা প্রক্রিয়ার মধ্যে শুধু অস্বচ্ছতা নয়, রীতিমতো ঘুন ধরার উপক্রম!
#Ration
রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটছেন তদন্তকারীরা। হাওড়া জেলার একটি খাদ্য প্রস্তুতকারী মিলে আর্থিক বেনিয়মের হদিশ পেয়েছে ইডি। নাম: অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড (Ankit India Limited)। এক্ষেত্রে রেশন বণ্টন ব্যবস্থার সঙ্গে জড়িত অর্থ চমকে দেওয়ার মতো। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, অর্থের পরিমাণ দেড় কোটির কাছাকাছি! অন্যান্য জেলার খাদ্য প্রস্তুতকারী সংস্থায় ইডির বাজেয়াপ্ত টাকা ১৭ কোটির কাছাকাছি!

#ED #তদন্ত #জ্যোতিপ্রিয়_মল্লিক #JyotipriyaMallick
রাজ্য জুড়ে রেশন নিয়ে আর্থিক কারচুপি যে হয়েছে, তাতে কোনও সন্দেহ নেই আর। প্রশ্ন হল, সম্প্রতি ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কি এই বিপুল বেনিয়মের দায় এড়াতে পারেন?
