লক্ষ্মৌয় অনুষ্ঠিত সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ২০২৪ মহিলা সিঙ্গেল চ্যাম্পিয়ন হলেন পুসারআলা ভেঙ্কট সিন্ধু। তিনি ২১ -১৪ ,২১ -১৬ সেটে চীনের উ লুও ইউ কে পরাস্ত করলেন। এই জয়ের পর সিন্ধু তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন। এর আগে আগে তিনি ২০১৭ ও ২০২২ জয়লাভ করেছিলেন। একই সঙ্গে তিনি স্পর্শ করলেন সাইনা নেওয়ালের রেকর্ড।
পুরুষ সিঙ্গেল ফাইনাল খেতাব জেতেন লক্ষ্য সেন। তিনি ২১-৬, ২১- ৭ সেটে সিঙ্গাপুরের জিয়া হেং জ্যাশন তে কে হারালেন।
মহিলা ডাবল সে তৃষা জলি ও গায়ত্রী গোপিচাঁদ চীনের বাও লি জিং ও লি কুয়ান কে হারিয়ে খেতাব জিতেছেন। ২১ -১৮, ২১ -১১, সেটে তারা জয়লাভ করেছেন।
