HMP ভাইরাসে কাঁপছে চিন। ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে নতুন এই ভাইরাস। ভারতে এখনো পর্যন্ত চার জন শিশুর শরীরে এইএমপি ভাইরাসের খোঁজ মিলেছে। সেই তালিকায় রয়েছে কলকাতাও। কলকাতায় পাঁচ বছরের এক শিশুর শরীরে এইচএমপি পজিটিভ মিলেছে। কলকাতার বাইপাশে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটি। তবে তার শারিরিক অবস্থা মোটামুটি স্বাভাবিক রয়েছে। কলকাতা ছাড়াও কর্ণাটকের দুই শিশুর মধ্যে ও গুজরাটে এক শিশুর এইচএমপি ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দিল্লীতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা সোমবার বিশেষ বৈঠকে বসে।কেন্দ্রীয় সরকার সব রাজ্যে সতর্ক থাকার জন্য অ্যাডভাইসারি পাঠিয়েছে। পাশাপাশি অহেতুক আতঙ্গিক না হওয়ার পরামর্শ দিয়েছে।
সেমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় গঙ্গাসাগরে বলেন, ‘ব্যাঙ্গালোরে দুজনের হয়েছে। সুরক্ষা নেওয়ার জন্য মুখ্যসচিব যা করার, করছেন। কোনও সতর্ক বার্তা নেই আমাদের জন্য। আমাদের সরকার সবসময় সুরক্ষা দিতে পারে। কোভিডের সময়েও আমরা লড়াই করেছি।’
