মানুষের পাশে দাঁড়ানো আন্তরিক ইচ্ছে থাকলে তা যে কোন সমস্যা সমাধান করা যায় তা বার বার প্রমাণ করছে বাংলার পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সদস্যরা।এক কথায় বলা যেতে পারে সাধারণ মানুষের মুশকিল আসানের ভূমিকা পালন করে চলেছে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের এক ঝাঁক তরুন তরুনী।
এবার সাইবার প্রতারণায় অ্যাকাউন্ট সমস্ত টাকা ব্লক হয়ে গিয়েছিল সব ব্যাঙ্গালোরের একজন নার্সিং পড়ুয়ার। হঠাৎ করে গুজরাট সাইবার পুলিশ তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় ।অন্যদিকে তার বিরুদ্ধে অভিযোগ করা হয় সাইবার অপরাধমূলক কর্মকাণ্ডের টাকা তার অ্যাকাউন্টে এসেছে। অথচ ছেলেটি ব্যাপারে কিছুই জানতো না।ছেলেটি অত্যন্ত ভয় পেয়ে যায় এবং বিভিন্ন দপ্তরে যোগাযোগ করতে থাকে কিন্তু সমাধানে পথ খুঁজে না পেয়ে প্রচন্ড চিন্তায় পড়েছিল।

এদিকে কলেজের সেমিস্টারের ফিস দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ তাকে চাপ দিতে থাকে কিন্তু তার একাউন্টে ৫০ হাজার টাকা থাকলেও সেটা কোনভাবে ব্যবহার করতে পারছিলেন না। কি করবে ভেবে পাচ্ছিলেন না!এর মধ্যে বিষয়টি নিয়ে যোগাযোগ করেন আমাদের সহযোদ্ধা ও পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের মহঃ বাজার ব্লক সভাপতি শাশ্বত আচার্যের সাথে। শাশ্বত পুরো বিষটি পরিযায়ী ঐক্যমঞ্চের সভাপতি রিপন সেখকে জানায়। এরপর রিপন সমস্ত তথ্য নিয়ে গুজরাটের সাইবার ক্রাইমে ডিপার্টমেন্ট চিফ ধর্মেন্দ্র শর্মার সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয়টি জানায়। মাত্র ১৭ ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হয়ে যায়। অ্যাকাউন্টের টাকা ব্যবহারের অনুমতি পায় নার্সিং পড়ুয়া কলেজ ছাত্রটি।
