মালদার ইংলিশবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাবলু সরকার খুনের ঘটনায় গ্রেফতার করা হল তৃণমূল কংগ্রেসের নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে। তিনি ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি । একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে স্বপন শর্মা নামে আরও এক জনকে। স্বপন শর্মার বিরুদ্ধেও কয়েক বছর আগে একাধিক মামলা ছিল।স্বপন শর্মার বাড়ি মালদহ শহরের পিরোজপুর এলাকায়। গত ২ জানুয়ারি গুলি করে খুন করা হয় মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে৷
নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তাঁর দুই ভাইকে ভাই ধীরেন্দ্রনাথ তেওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও গতকাল ইংরেজবাজার থানায় ডেকে পাঠানো হয়৷ মালদহের পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা তিনজনকে টানা জিজ্ঞাসাবাদ করেন৷ এবং আজ সকালে গ্রেপ্তার করা হয়। দুই ভাইকে ছেড়ে দেওয়া হয়।
বুধবার নগেন্দ্র তিওয়ারি ও স্বপন শর্মাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় জেলার আদালত ৷ আদালত থেকে বেরনোর সময় নগেন্দ্রনাথ দাবি করেন এই মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে। এই খুনের পিছনে বড় মাথা রয়েছে। এদিক রাজ্য পুলিশের এডিজে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন দুলাল সরকার খুনের জন্য ৫০ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল।
