বাম আমলে শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্তের নির্দেশ হাইকোর্টের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড জালিয়াতি করে চাকরি

WB Teacher Recruitment Corruption: শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ কিছুকেই পিছু ছাড়ছে না। এবার বাম আমলে প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ এল সামনে। কলকাতা হাইকোর্টের বিচাপতি বিশ্বজিত বসু সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

২০০৯ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড জালিয়াতি করে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বসু। পরে উত্তর ২৪ পরগনা জেলায় কার্ড জালিয়াতির অভিযোগে ২৬ জনের চাকরি বাতিল হয়। রাজ্যের অন্য জেলাগুলিতেও এক্সচেঞ্জ কার্ড জালিয়াতি হয়ে থাকতে পারে বলে মনে করছেন বিচারপতি। তাই বৃহস্পতিবার আদালত ২২টি জেলার প্রাথমিক স্কুল কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন ২০০৯ নিয়োগ প্রক্রিয়ার সব কার্ড যাচাই করে দেখতে হবে। ২৭ জানুয়ারির মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন। ওই সব কার্ড জালিয়াতির সব অভিযোগের তদন্ত করবে সিআইডি। আর বড় জালিয়াতির ইঙ্গিত পেলে প্রয়োজনে সিট গঠন করবে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *