গুটখা খাওয়ার প্রতিবাদ রূপান্তরকামীর হাতে রক্তাক্ত বাসচালক

VIRAL NEWS, DELHI

 বাসের মধ্যে গুটখা খেতে আপত্তি করায় বাসের চালককে ছুরি দিয়ে আক্রমন করল এক রূপান্তরকামী। দিল্লীর সীমাপুরি এলাকায় গত সপ্তাহে এই ঘটনা ঘটেছে। ভিডিওটি রীতিমতো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।এই ঘটনার আরেকটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে মহিলার পোশাক পরে একজন ব্যক্তি বাসের যাত্রীদের সঙ্গে তর্ক করছেন। অন্যদিকে দেখা যাচ্ছে টিকিট হাতে বাসের কন্ডাক্টর একটি ছুরি দেখাচ্ছে। তারপর দেখা যাচ্ছে বাস চালকের একহাত রক্তাক্ত অন্য হাত দিয়ে মহিলার পোশাক পরিহিত ব্যক্তিকে ধরে আঘাত করার জন্য গালিগালাজ করছেন।

বাস কন্ডাক্টর দাবী করেন করেন যে তারা তাকে বাস থেকে নামতে বলেছিলেন কারণ সে গুটখা চিবিয়ে খাচ্ছিল, যার গন্ধে বাসে যাত্রীদের অস্বস্তির হচ্ছিল। তবে,  কারও বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখার পর একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “এই রূপান্তরকামী মহিলাই অন্য একটি বাসে একজন ছেলের কাছ থেকে ৩০০ টাকা  নিয়ে পালিয়ে গিয়েছিল। পালানোর সময় সে বলেছিল, ‘আমি একজন সত্যিকারের রূপান্তরকামী, এবং তুমি যা ইচ্ছা করতে পারো।’ ছেলেটি কাঁদছিল কারণ তার কাছে বাস ভাড়া দেওয়ার মতো একটা টাকাও ছিল না।”