রাজভবনে” ব্যান্ড” বিতর্ক রীতি ভাঙলেন রাজ্যপাল হস্তক্ষেপ মুখ্যমন্ত্রীর

Raj Bhavan Band Controvercy 2025

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তাল কাটল রাজভবনে। এতদিনের রীতি ভাঙলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতিবার চা চক্রের আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ড বাজান পুলিশ কর্মীরা। সেই রীতি মেনে অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল কলকাতা পুলিশের ব্যান্ড। কিন্তু তাদের রাজভবনে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠল।

কলকাতা পুলিশের ব্যান্ড নেই কেন? সাধারণতন্ত্র দিবসের বিকেলে রাজভবনের অনুষ্ঠানে ঢুকেই প্রশ্ন মুখ্যমন্ত্রীর। অভিযোগ, তাঁদের গেটের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। বিষয়টি জানার পেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছন। নিজে বিষয়টি খতিয়ে দেখেন এবং গেট থেকে পুলিশের ব্যান্ডকে ভিতরে নিয়ে আসেন। এই ঘটনায় তিনি রাজ্যপালের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা যায়।

জানা যায় কলকাতা পুলিশের বদলে রাজভবনে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সেনা সুরক্ষা দলের দুটি ব্যান্ড পারফর্ম করছিল। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কলকাতা পুলিশের ব্যান্ড রাজভবনে ঢোকার পর, তাদের সঙ্গেই দাঁড়ায়, পারফর্ম-ও করে। মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভারত আমার ভারতবর্ষ’ বাজাতে বলেন পুলিশের ব্যান্ডকে। সেই মতো কলকাতা পুলিশ ব্যান্ড বাজানো শুরু করে। অনুষ্ঠানের সময় সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা উপস্থিত ছিলেন।