কুকুরকে যৌন নির্যাতন মানব সমাজের চরম লজ্জার সাক্ষী থাকল মুম্বইয়ের বোরিভালি স্টেশন

Viral Video Mumbai

ছবি, ইনস্টাগ্রামের সৌজন্যে

মানব সমাজের চরম লজ্জার সাক্ষী থাকল মুম্বইয়ের বোরিভালি রেলওয়ে স্টেশন। রাত তিনটে নাগাদ স্টেশনের স্কাইওয়ার্কে এক ব্যক্তির কুকুরকে ধর্ষণ করার ছবি ক্যামেরায় ধরা পড়েছে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে দেখা যায়, নির্জন ফ্লাইওভারে ওই যুবক কুকুরের ওপর যৌন নির্যাতনে লিপ্ত রয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বোরিভালি স্টেশন ফ্লাইওভারে ঘটনাটি ঘটেছে। ভিডিওটি ইনস্টাগ্রামে একটি পশুপ্রেমী সংগঠন “StreetdogsofBombay” তাদের একাউন্টে এটা শেয়ার করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি ভিডিও রেকর্ডিংয়ের সময় সেতুর উপর দিয়ে হাঁটছেন। হঠাৎ তিনি ঐ ব্যক্তিকে দেখতে পান যে খোলা জায়গায় একটি পথ কুকুরকে যৌন নির্যাতন করছে। ঐ ব্যক্তি প্রশ্ন করতেই অভিযুক্ত তখনই উঠে দাঁড়ায় এবং চলে যেতে থাকে। ভাবুন পথের কুকুর আজ নিরাপদ নয়। লজ্জা ,লজ্জা,লজ্জা।