News Headlines
ফ্রান্সে প্রধানমন্ত্রী
ফ্রান্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ দিনের সফরে এআই অ্যাকশন সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ফ্রান্স সফর সেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়ে যাবেন আমেরিকায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
নিয়োগ মামলায় জটিলতা

সুপ্রীম কোর্টে ২৬ হাজার শিক্ষক নিয়োগ মামলার শুনানি শেষ। সিবিআইয়ের আইনজীবি সম্পূর্ণ নিয়োগ বাতিলের চাইছে। ওএমআর শিট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জটিলতা। যোগ্য অযোগ্য শিক্ষক বাছাই হবে কি করে তা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বড় প্রশ্ন। রায়গান বাকি রয়েছে।
লক্ষ্য ২০২৬

দলের রাশ নিজের হাতেই রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বস্তরে রাজ্য থেকে ব্লক স্তরে সাংগঠনিক পরিবর্তন করা হবে। সব সিদ্ধান্তই নেবেন তৃণমূল নেত্রী। বিধানসভায় বিধায়কদের বৈঠকে পরিস্কার করে দিলেন নেত্রী
বাঘের মুখে
বাঘ তাড়াতে গিয়ে বাঘের মুখে পড়তে হল বনকর্মীদের। গুরুতর আহত এক বনকর্মী। দক্ষিণ ২৪ পরগণার মৈপীঠের ঘটনা। এলাকা জুড়ে আতঙ্ক।
আগুন বস্তি, বহুতলে
বেহালা তারাতলা থানার কেপিটি কলোনির ঝুপড়িতে ভয়াবহ আগুন। প্রায় ৩০টির ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। অন্যদিকে বোলপুরে একটি বহুতলে আগুন লেগে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঝাঁপ দিয়ে আত্নহত্যা
হরিণঘাটার মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা ঝাঁপ এক ছাত্রী আত্মঘাতী। কারণ এখনো জানা যায়নি।অন্যদিকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্নহ্ত্যা করে এক যুবক। দেড় ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।
