২৮৬ দিন পর মহাকাশ থেকে মাটিতে পা রাখলেন সুনীতা উইলিয়ামস ও তার সঙ্গীরা

Sunita Williams

মহাকাশ থেকে নিরাপদে ফিরলেন মহাকাশচারী সুনীতা উইলিয়াস ও উইলমোর বুচ। ৫ জুন মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়ে ছিলেন তাঁরা। সেখানে থাকার কথা ছিল ১৮ দিন। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে তাঁরা ফিরিয়ে আনা যায়। অবেশেষে ২৮৬ দিন পর মহাশূণ্য থেকে পৃথিবীর মাটিতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত অমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমার।

মঙ্গলবার ভারতীয় সময় সকাল ১০.৩০ মিনিটে সুনীতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় স্পেসএক্সের ড্রাগন ৯ যান।একই মহাকাশ যানে ফিরেছেন নাসার নিক হগ ও রুশ মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভ।

১৭ ঘন্টা পর ফ্লোরিডার সমুদ্র উপকূলে স্পেশ ক্যাপসুলের মধ্যে থেকে প্যারাসুট যুক্ত করা হয়।মহাকাশযান থেকে বিচ্ছিন্ন হয়ে প্যারাসুট আছড়ে সমুদ্রে। সেখানে অপেক্ষা করছিল মার্কিন নৌ বাহিনীর বোর্ট। সুনীতাদের হাইড্রোলিক পদ্ধতিতে জাহাজে তোলা হয়। সেখানে ক্যাপসুলের দরজা খুলে প্রথমে বেরিয়ে আসেন নিক হগ। তারপর হাঁসিমুখে বেরিয়ে আসতে দেখা যায় সুনীতা উইলিয়ামসকে।ভারতীয় সময় তখন ভোর ৪.২০ মিনিট।