High Madrasa Result
রাজ্যের মাদ্রাসা বোর্ডের আলিম মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে সাইদ আলম মন্ডল। ৯০০ মধ্যে সাইদের প্রাপ্ত নম্বর ৮৭৩। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের ইটিণ্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসা ছাত্র সাইদ। বাবা আব্দুল কাইয়ুম মন্ডল,মুম্বাইতে দর্জির কাজ করেন। মা সাবিনা বিবি গৃহবধূ।নূন আনতে পান্তা ফুরানোর দশা পরিবারের।শুধুমাত্র জেদ আর বড় কিছু করার স্বপ্ন দেখা সাইদকে গর্ব প্রতিবেশীদের। কিন্তু সাইদের দুশ্চিন্তা উচ্চশিক্ষার খরচ যোগাবে কে। বড় হয়ে ডাক্তার হতে চাই সাইদ। সে কারণে মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য
