জঙ্গিরা বুঝেছে মা বোনেদের সিঁদুর মোছার পরিণাম কি জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর

PM Narendra Modi On Operation Sindoor

২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে পাক জঙ্গিরা। হামলার ১৫ দিনের মাথায় অপারেশন সিন্দুরের নামকরণ করে জবাব দেয় ভারতীয় সেনা। সোমবার বুদ্ধজয়ন্তীর দিন জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখলেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল অংশ গুলি তুলে ধরা হচ্ছে।

**এখন যুদ্ধের সময় নয় এখন সন্ত্রাসবাদকে মুক্ত করার সময়।

**এবার পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ নিয়েই কথা হবে।

 **কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না। 

**পাকিস্তানকে বাঁচতে হলে সন্ত্রাসবাদকে নির্মূল করতেই হবে না হলে এই সন্ত্রাসবাদ পাকিস্তানকেই শেষ করে দেবে
**পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত।

** ভেঙে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদের হেডকোয়ার্টার।

**জঙ্গিরা বুঝেছে মা বোনেদের সিঁদুর মোছার পরিনাম কি। পহেলগাঁওয়ে স্ত্রী, বাচ্চার সামনে ধর্ম জিজ্ঞাসা করেছে নৃশংস ভাবে খুন করা হয়েছে। এটা চরম বর্বরতা।