রেড রোডেই হবে ইদুজ্জোহার নামাজ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল জটিলতা

Red Road Namaz

নিজস্ব প্রতিবেদন :

কাটল জট।রেড রোডেই হবে ইদুজ্জোহার নামাজের জামাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কাটল অনিশ্চয়তা। কদিন আগেই সেনার তরফে আয়োজক উদ্যোক্তা খিলাফত কমিটিকে চিঠি দিয়ে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল সেনাবাহিনীর বিশেষ কাজের জন্য ৭ বা ৮ তারিখে রেড রোডে নামাজ পড়ার অনুমতি দেওয়া যাবে না। রবিবার ৮, জাকারিয়া স্ট্রিটে খিলাফত কমিটির কার্যালয়ে ডাকা হয় জরুরি বৈঠক। সেখান থেকেই রাজ্য প্রশাসন ও সেনা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়।, মুখ্যমন্ত্রী বিষয়টি জানতে পেরে নিজে উদ্যোগ নেন এবং সেনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই সমস্ত জটিলতা কাটে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকাল সাড়ে আটটায় রেড রোডেই ইদুজ্জোহার নামাজের জামাত হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান। ।