CM on New OBC List in West Bengal
বাংলায় ওবিসি সংরক্ষণ বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য
বাংলায় ৩০ শতাংশের বেশি মুসলিম রয়েছেন। ভারতের মধ্যে শতাংশের হিসাবে সবচেয়ে বেশি।সংখ্যালঘুদের আমরা খেতে দেব না, পড়তে দেব না, শিক্ষা দেব না, মানুষ গড়ে তুলব না, এটা ঠিক নয়। তাই তাদের জন্যও ওবিসি। ওবিসি শুধু মুসলিমরা নয়। কমিশন বিজ্ঞপ্তি দিয়ে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সুপ্রিম কোর্টের কাছে অনুমতি নিয়ে সামাজিক এবং অর্থনৈতিক ভাবে অনগ্রসর ১৪০টা কাস্টকে তারা রেকমেন্ড করেছে। ১৪০টি জনজাতির তালিকা তৈরি করা হয়েছে। তার মধ্যে ৮০টি সংখ্যালঘু মুসলিম। বাকি ৬০টি অমুসলিম জনজাতি। দেশের খুব নামী সংস্থাকে দিয়ে সমীক্ষা চালানো হয়েছে। তবু তাদের এই রির্পোট নিয়ে মুসলিমদের একাংশ ও সন্তুষ্ঠ নয়।, কারণ সমীক্ষার সময়ে যাঁরা ওবিসি-এ তালিকাভুক্ত ছিলেন তাঁদের অনেকে ওবিসি-বি তালিকাভুক্ত হয়ে গেছে আবার অনেকে ওবিসি-বি তালিকা থেকে ওবিসি-এ তালিকায় চলে এসেছেন। সেক্ষেত্রে কমিশন সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে যদি এ বিষয়ে কারও ক্ষোভ থাকে তারা আবেদন করতে পারে। পরে তাদের সেই আবেদন আবার বিচার বিবেচনার সুযোগ থাকছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যাদের কিছু ছিল না তাদেরটা যুক্ত করতে হবে। যাদের কিছু নেই তাদের ওআপনাদের দিতে হবে। কারন আমরা চাই মানুষ তৈরি করতে হবে। স্বামী বিবেকানন্দের মানুষ তৈরীর কথা বলতেন। আমাদের উন্নততর মানুষ তৈরি করতে হবে।
