ফের অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায় ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে

TMC MP Sougata Roy

ফের অসুস্থ হলেন তৃণমূল সাংসদ অধ্যাপক সৌগত রায়। বুকে ব্যাথা ও প্রবল শ্বাসকষ্টে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বাধ্য হয়ে তাঁকে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর শারিরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গত এক সপ্তাহ ধরে শরীর ভাল যাচ্ছিল না সৌগত রায়ের। রবিবার সকাল থেকেই অসুস্থতা বাড়তে থাকে। বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা বেগতিক দেখে সৌগত রায়ের ভাই তথাগত রায় বিকেল সাড়ে তিনটে নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করেন।

গত কয়েক মাসের মধ্যে তিনবার গুরুতর অসুস্থ হলেন সৌগত বাবু। গত এপ্রিল মাসে আড়িয়াদহে একটি মন্দির উদ্ধোধনে এসে অসুস্থ হয়ে পড়েছিলে। পরে তাঁর বাইপাশ সার্জারি করতে হয়। তারপর থেকেই শরীরটা ভাল যাচ্ছে না দমদমের সাংসদের। এর আগে লোকসভার মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।