Israel declares ceasefire against Iran
ইরানের বিরুদ্ধে যুদ্ধ বিরতি ঘোষণা করল ইসরাইল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে মেনেই যুদ্ধ বিরতির সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। একই সঙ্গে ইসরাইল সরকারের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে ইরানের চালানো হামলায় তাদের লক্ষ্য সম্পূর্ণ হওয়ায় তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে।ইরান এই যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ইসরায়েল এর কঠোর জবাব দেবে। ইসরাইল দাবী করেছে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনা তেহরানের কেন্দ্রস্থলে কমপক্ষে এক ডজন সরকারি ভবনে ব্যাপক হামলা চালিয়ে। এই হামলায় শত শত আধা সামরিক বাসিজ বাহিনীর বাহিনীর মৃত্যু হয়েছে। বিক্ষোভ দমন করতে ইরানের সরকার প্রায়ই এ মিলিশিয়া বাহিনীকে ব্যবহার করে থাকে। একই সাথে ইসারাইলের দাবী ইরানের আরও একজন জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছ তারা।
আল জাজিরার খবরে দাবী করা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ও মোসাদের প্রধানের সঙ্গে গতকাল রাতে আলোচনা করেছেন। মন্ত্রিসভার সঙ্গেও আলোচনা হয়েছে নেতানিয়াহুর। সেখানে বলা হয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’–এ সব লক্ষ্যপূরণ হয়েছে ইসরায়েলের। লক্ষ্যের চেয়ে বেশি কিছু অর্জন হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী তেহরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।যুদ্ধবিরতি লঙ্ঘন হলে ইসরায়েল উপযুক্ত জবাব দেবে বলেও জানানো হয় ওই বিবৃতিতে।
