রীতি ভেঙে বিয়ে করার জন্য চাষের জমিতে দম্পতিকে গরুর মতো লাঙল টানতে হল

The couple had to pull the plow like oxen

মনিরুল হোসেন

সামাজিক রীতি না মেনে বিয়ে করার জন্য এক তরুণ দম্পতিকে অত্যন্ত অপমান কর অমানবিক শাস্তি দান করার ঘটনা ঘটলো। উড়িষ্যার রায়গড়া জেলার কাঞ্জমাঝিরা গ্রামের বাসিন্দা এক যুবক-যুবতী প্রেম করে গোপনে বিয়ে করেছিলেন। সেই অপরাধে স্থানীয় গ্রামবাসীরা এই দম্পতির বিরুদ্ধে একজোট হয়ে শাস্তির বিধান দেয়। ওই যুবক পিসির মেয়েকে বিয়ে করেছে বলে ক্ষিপ্ত ওঠে গ্রামের লোক। তাদের সমাজে এই ধরনের বিয়ে নিষিদ্ধ বলে জানা গেছে।
সামাজিক এই নিষিদ্ধ বিয়ের শাস্তি দানের জন্য ওই নব দম্পতিকে গ্রামের মানুষ চাষের জমিতে নিয়ে যায়. তারপর তাদের কাঁধে লাঙলের জন্য কাঠের জোয়ালের সাথে বেঁধে গরুর মত টানতে বাধ্য করা হয়।। এমনকি এই অবস্থায় তাদের মারতেও দেখা যায়। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে।
রায়পুর জেলার পুলিশ সুপার এস স্বাতী কুমার জানিয়েছেন ঘটনার তদন্তে ওই গ্রামে পুলিশ পরিদর্শন করেছে। খুব শীঘ্রই একটি মামলা দায়ের করা হবে। কুসংস্কারের দিক থেকে উড়িষ্যা যে এখনো অনেক পিছিয়ে এই ঘটনা তা আবার প্রমাণ করলো।