Islamabad Blast
নিজস্ব প্রতিবেদন :
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে বারো জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ইসলামাবাদের জি-১১ এলাকায় জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে এই ঘটনা ঘটে। প্রথম শ্রেণীর পাক দৈনিক ডনের প্রতিবেদন অনুসারে বিস্ফোরণের সময় পাক রাজধানীতে আন্তর্জাতিক স্পিকার সম্মেলন চলছিল অন্যদিকে শ্রীলঙ্কার ক্রিকেট দলের সঙ্গে একটি ম্যাচ চলছিল।
ইসলামাবাদ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রাথমিকভাবে ডনকে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। পরে, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আদালতের বাইরে সংবাদমাধ্যমকে বলেন যে দুপুর ১২:৩৯ মিনিটে একটি “আত্মঘাতী বিস্ফোরণ” ঘটেছে।”আক্রমণকারী প্রায় ১২ মিনিট আদালতের বাইরে দাঁড়িয়ে ছিল। প্রথমে সে আদালতের ভেতরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পরে সে যেতে না পেরে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়,” নাকভি বলেন।
সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিওতে দেখা গেছে যে নিরাপত্তা ব্যারিকেডের পিছনে একটি পোড়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুনের শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
