নয়া নজিরের সেরা স্বীকৃতি

শচীন: এর চেয়ে খুশি কিছুতে হতাম না…

তেন্ডুলকরের রেকর্ড টপকে গেলেন কোহলি। এখন তাঁর ঝুলিতে একদিবসীয় ক্রিকেটের ৫০টি শতরান। শচীনের ছিল ৪৯টি। বিরাটের নতুন নজিরে উচ্ছ্বসিত শচীন তেন্ডুলকর। এক্স (X, পূর্বনাম Twitter) হ্যান্ডলে তিনি তুলে এনেছেন বিরাট কোহলির সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে তাঁর প্রথম সাক্ষাতের মজাদার স্মৃতি। কোহলি যে খুব দ্রুত দক্ষতা ও ক্রিকেটের প্রতি প্যাশন দিয়ে তাঁর হৃদয় জয় করে নিয়েছিলেন, তাও উল্লেখ করেছেন শচীন।

পাশাপাশি শচীনের উচ্ছ্বাস, বিশ্বকাপ সেমিফাইনালের মতো বড় মঞ্চে একজন ভারতীয় তাঁর বিশেষ এক কৃতিত্ব টপকে গিয়েছেন। তাও আবার তা ঘটেছে শচীনেরই ঘরের মাঠে! এর চেয়ে বেশি খুশি আর কিছুতে হতে পারতেন না বলে মনে করছেন কিংবদন্তী ক্রিকেটার।