উপসাগরে যুদ্ধের উত্তাপ বাড়ছে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ যৌথ বাহিনীর পাল্টা জবাব দিচ্ছে ইরান ও

Gulf War-2026

নিজস্ব প্রতিবেদন :

ইরানের বিরুদ্ধে লাগাতার মার্কিন ও ইসরাইল যৌথ বাহিনীর আক্রমনের তীব্রতা বেড়েই চলেছে।ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে আমেরিকার বিরুদ্ধে পাল্টা আক্রমন জারি রেখেছে ইরান। সব মিলিয়ে ইরান উপসাগরীয় এলাকায় উত্তেজনা কমার কোন লক্ষ্ণণ নেই। এই যুদ্ধ যে দীর্ঘস্থায়ী হতে চলেছে তার আগাম ইঙ্গিত মিলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে।

এদিকে, কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের বিমান বাহিনী ইরানের দুটি SU-24 যুদ্ধবিমান, সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পাঁচটি ড্রোন আক্রমণের আগেই ধ্বংস করতে সফল হয়েছে। ইরানের অভ্যন্তরে, মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় কমপক্ষে ৫৫৫ জন ইরানের নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে।যৌথ বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে ইরানের সরকারির বেতার কেন্দ্রে বড়সড় আঘাত হানা হয়েছে। এছাড়াও ইরানের পরমানু কেন্দ্রে ও আঘাত করা হয়েছে।