ইডেনে হলে…

বিশ্বকাপে হার, ‘ময়নাতদন্তে’ মমতার নিশানায় মোদী!

‘ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় বা ওয়াংখেড়েতে হত, আমরা জিততাম। আমাদের ছেলেমেয়েরা এত ভালো খেলাধুলায়, সব গেরুয়া পরিয়ে দিয়েছে—বুঝুন! এমনকি, খেলতে গিয়েও বলেছিল নীল পরা যাবে না! প্লেয়ারদের আপত্তিতে সেটা খাটেনি। তাও দেখবেন, নীলের মধ্যে একটু হলুদ লাগিয়ে দিয়েছে—গেরুয়া লাগিয়ে দিয়েছে।পাপিষ্ঠরা যেখানেই যাবে, সেখানেই মনে রাখবেন, পাপে কখনও বাপেরেও ছাড়ে না—এটা একটা প্রবাদে আছে।’

— মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী (নেতাজি ইন্ডোর স্টেডিয়াম)