‘সভামঞ্চ ওহি বানায়েঙ্গে’?

মামলা অনুকূলে না গেলে বিজেপির ‘গোঁ’ ধরাই সার! খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকার কথা। কিন্তু সভাটা হবে কোথায়? নাকানিচোবানি খাচ্ছে সুকান্ত মজুমদারের দল। এমনিতেই কানাঘুষো, বাংলায় প্রভাব বিস্তার করতে চূড়ান্ত ব্যর্থ, স্বার্থকোন্দলে মগ্ন রাজ্য ব্রিগেডের প্রতি বিরক্ত কেন্দ্রীয় গেরুয়া নেতৃত্ব। তার উপর এখন নাককান কাটা গেলে, আর দেখতে হবে না! অপদার্থতার ফিরিস্তি আরও…

আরও পড়ুন

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৩

সূচনা-দিনের সারকথা… বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রারম্ভিক ভাষণে মুখ্যমন্ত্রীর মূল বার্তা— বর্তমান রাজ্য সরকারের শিল্পবান্ধব ভাবমূর্তি। দক্ষিণে তাজপুর থেকে উত্তরে চা-বাগান— সর্বত্রই বাণিজ্য সম্ভাবনা, দাবি। বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়। শাহরুখকে কার্যত দায়িত্ব থেকে অব্যাহতি। সৌরভের মুখে মুখ্যমন্ত্রীর আন্তরিকতার কথা। ত্রিপুরার পর্যটন ব্র্যান্ড অ্যাম্বাসাডরও সৌরভ। সেখানে সরকার বিজেপির। রাজনৈতিক টানাপোড়েন থাকবেই। কীভাবে সামলাবেন ভারতের…

আরও পড়ুন

চরম অসংবেদনশীল মন্ত্রী

এমন কথা বললেন কী করে! বামনগোলার অসহনীয় ভিডিও যখন ভাইরাল, তখন তা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতির খেলা। এবং সেই বিবেকহীন বিচিত্র খেলায় অত্যন্ত নিন্দনীয় মন্তব্য করে বসলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে হাতিয়ার করে বিরোধী দলগুলি আক্রমণ শানাচ্ছে ক্ষমতাসীন তৃণমূলকে নিশানা করে। পরিবহণের অযোগ্য পথ যথারীতি বিজেপির ইস্যু হয়ে দাঁড়িয়েছে। উলটো…

আরও পড়ুন

কার লজ্জা? কার চোখে জল?

ভাইরাল ভিডিওয় নগ্ন কঙ্কালসার পরিষেবা! হৃদয়বিদারক! বোধহয় কম বলা হল। হাতেপায়ে ধরে রাজি করানো যায়নি অ্যাম্বুলান্স চালককে। অন্যান্য যানবাহনও মেলেনি। কারণ একটাই। রাস্তা পরিবহণের অযোগ্য। অগত্যা অসুস্থ স্ত্রীকে দড়ির খাটে শুইয়ে নিকটজনের সহায়তায় হাসপাতালে বয়ে নিয়ে গেলেন স্বামী৷ যদিও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয়েছে মধ্যকুড়ির গৃহবধূর। ঘটনা মালদার বামনগোলার। মালডাঙা থেকে মোদিপুকুর হাসপাতাল। ৭-৮ কিলোমিটার…

আরও পড়ুন

অবাক বিচারপতি, বাড়ল সংকট

এবার কী করবেন রাজ্যের আইনমন্ত্রী? রক্ষাকবচ তো দূরের কথা, উল্টে রাজ্যের আইনমন্ত্রীর কার্যকলাপে অবাক দিল্লি হাইকোর্ট। ইডি যেখানে ১২ বার ডেকে পাঠিয়েছে মলয় ঘটককে, সেখানে তাঁর উপস্থিতি মাত্র একবার! বিচারপতি স্বর্ণকান্ত শর্মা রায়ের এই অবাক হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিষয়টি আদালতের পর্যবেক্ষণে চলে আসায়, আইনমন্ত্রীর পক্ষে পরিস্থিতি ঘোরালো হল। কয়লাপাচারকাণ্ডে ভবিষ্যতে ইডির ডাক ‘উপেক্ষা’ করার রাস্তা…

আরও পড়ুন

পরিযায়ী কল্যাণে বৈঠক

আরও নিবিড়, আরও বিস্তারিত উদ্যোগ! বাংলার পরিযায়ী শ্রমিকদের স্বার্থে ব্যাপকতর হতে চলেছে নাম তোলার কাজ। শুক্রবার নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের বৈঠকে নেওয়া হয়েছে তেমনই সিদ্ধান্ত। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব সহ প্রশাসন ও শ্রম দফতরের গুরুত্বপূর্ণ আধিকারিকরা। বৈঠক-শেষে সংবাদ মাধ্যমের জন্য বিবৃতি…

আরও পড়ুন

নিয়োগ আন্দোলনে দিশা

গতি পাবে দুর্নীতি মামলা? শিক্ষক পদে যোগ্য বঞ্চিতদের আন্দোলন এবার কি সাফল্যের মুখ দেখবে? এই প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে উঠছে কলকাতা হাইকোর্টের সক্রিয়তায়। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিলই। সেই মতো বৃহস্পতিবার নির্দিষ্ট বেঞ্চ তৈরির আবেদনও করা হয়েছিল হাইকোর্টকে। শুক্রবার তার ব্যবস্থা করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ঠিক হল, এবার থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতি সম্পর্কিত সকল মামলা দেখবে…

আরও পড়ুন

ফলক স্বস্তির ঝলক

ফলকে লেখ নাম, সে-নাম সরে যাবে! ‘হটাও ফলক,’ বিশ্বভারতীতে দাবি উঠেছিল আগেই। এবার সেই ‘মূঢ়তার বিজ্ঞাপন’ সরিয়ে ফেলার নির্দেশ এলো খোদ শিক্ষামন্ত্রক থেকে। শুধু তাই নয়। পরের ফলকের কথাও বলা হয়েছে নির্দেশে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর কাছে এসে পৌঁছেছে পরের ফলকের লেখ্য বিষয়ও। পরবর্তী ফলকে আচার্য ও উপাচার্যের অনুপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্রের মন্ত্রকের তরফে। ঘটনা…

আরও পড়ুন

জট খুলছে খুনের

ধৃত আনিসুর মুখ খুললেই কিনারা! গোষ্ঠীকোন্দলের তত্ত্ব ক্রমশ ফিকে হচ্ছে। জয়নগরের বামনগাছিতে তৃণমূলের সইফুদ্দিনকে খুন করার পিছনে ভিন্নদলীয় রাজনৈতিক শত্রুতাই দায়ী তবে? আনিসুরকে পুলিশ গ্রেফতার করার পর থেকে স্পষ্ট হচ্ছে ছবি। আনিসুর সিপিএমের লোক। আজ রানাঘাটে তল্লাশি চালিয়ে তাকে জালে তোলে পুলিশ। নজরদারিতে রয়েছে বেশ কয়েকজন সন্দেহভাজন। আনিসুরের ছকেই সইফুদ্দিনকে হত্যা করা হয়েছে বলে ধারণা…

আরও পড়ুন

কার নজরে কোন রাজনীতি?

রাজ্য প্রশাসনের নিশানায় নওশাদ সিদ্দিকী! পুরুলিয়া এক্সপ্রেস লক্ষ করে ঢিল। যাত্রী নওশাদ সিদ্দিকী। যদিও আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়কের কোনও ক্ষতি হয়নি। এরপর স্টেশন থেকে গন্তব্য অঘোরপুর। কিন্তু ফের সমস্যায় পড়েন নওশাদ। এবার ঘিরে ধরে প্রশাসন। জানানো হয়, অঘোরপুরে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। পরিণতি পুলিশ-বিধায়ক বিতণ্ডা। উলটো দিকে নাছোড় নওশাদও। শিল্প-সংঘাতে ফুটছে পুরুলিয়ার আঘোরপুর।…

আরও পড়ুন