হাসপাতালে ভর্তি কেসিআর!

সদ্য ক্ষমতাচ্যুত হয়েছেন। এবার পড়ে গেলেন তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত রাতে নিজের ফার্মহাউসের শৌচালয়ে পড়ে যান ৬৯ বছর বয়সী কে চন্দ্রশেখর রাও। তড়িঘড়ি তাঁকে যশোদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এএনআই সূত্রে খবর, বাঁদিকের নিতম্ব সংলগ্ন হাড়ে চিড় ধরেছে তাঁর। হাসপাতাল জানাচ্ছে, বাঁদিকের হিপ রিপ্লেসমেন্ট প্রয়োজন কেসিআরের। সুস্থ হতে সময় লাগবে ৬ থেকে ৮ সপ্তাহ।

আরও পড়ুন

এথিক্স কমিটির রিপোর্ট ঘিরে উত্তাপ

অধিবেশন ফের শুরু হলেই ‘যুদ্ধ’! লোকসভার ওয়েলে নেমে তৃণমূল ও কংগ্রেস সাংসদদের বিক্ষোভ। মহুয়া মৈত্র বিষয়ক এথিক্স কমিটির রিপোর্টের কপি হাতে পাওয়ার দাবিতে শোরগোল ফেলে দেন তাঁরা। আপাতত দুপুর ২টো পর্যন্ত স্থগিত অধিবেশন। এরপর অধিবেশন শুরু হলেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর এক্সপালশনের প্রস্তাব সম্বলিত এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে উত্তপ্ত হতে চলেছে লোকসভা। অধিবেশন মুলতবি হওয়ার…

আরও পড়ুন

প্রয়াত বিশিষ্ট অভিনেতা

ক্যানসারে মৃত্যু… চলে গেলেন জুনিয়র মেহমুদ (প্রকৃত নাম নঈম সায়েদ)। পাকযন্ত্রে ক্যানসার হয়েছিল তাঁর। অসুস্থ অভিনেতার চিকিৎসা চলছিল। সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন পুত্র হাসনান সায়েদ (Hasnain Sayyed)। প্রয়াণকালে অভিনেতার বয়স হয়েছিল ৬৮। রেখে গেলেন স্ত্রী ও ২ পুত্রকে। হাসনান সায়েদ সাংবাদিককে জানিয়েছেন, ‘১৭ দিন ধরে সঙ্কটজনক ছিলেন। ১ মাসে ৩৫-৪০ কেজি…

আরও পড়ুন

কার্শিয়াংয়ে বিয়ের ‘আবেশ’

ভিন্ন ভূমিকায় ‘অভিষেক’! আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিবাহ সম্পন্ন হল বৃহস্পতিবার রাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র আবেশের বিয়ে অনুষ্ঠিত হয় কার্শিয়াঙে। হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম। দীক্ষা ছেত্রী নামে কার্শিয়াঙেরই এক তরুণীর সঙ্গে চিকিৎসক আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হল। নেপালি পোশাকে সাজেন পাত্র আবেশ সহ পাত্রপক্ষের অনেকে। তবে বিবাহ অনুষ্ঠানে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সাধারণত নিজের…

আরও পড়ুন

লিভ-ইন ‘খতরনাক বিমারি’?

‘প্রেম-বিবাহেই বাড়ছে বিচ্ছেদ’! ‘পশ্চিমী দেশ থেকে লিভ-ইন রিলেশনশিপ (Live-in Relationship) নামক এক খতরনাক বিমারি দ্রুত গতিতে ভারতে ছড়াচ্ছে। এর খারাপ প্রভাব পড়ছে আমাদের সমাজে। এসব চলতে দিলে ভারতীয় সংস্কৃতি বরবাদ হয়ে যাবে।’ লোকসভার শীতকালীন অধিবেশনে আজ এরকমই কথা শোনা গেল হরিয়ানার (Haryana) বিজেপি সাংসদ ধরমবীর সিংয়ের (Dharmbir Singh) মুখে। এদিন জিরো আওয়ারে এই বক্তব্য পেশ…

আরও পড়ুন

তৃণমূলের ‘পরিকল্পিত’ টেট-তারিখ?

‘কর্ম’ বনাম ‘কর্মসূচি’! বিধানসভায় বিক্ষোভ বিজেপির। কেন টেট (TET)-এর দিন পাল্টে ২৪ ডিসেম্বর করা হল? এই প্রশ্নে বিক্ষোভ দেখাল বিজেপি। এ মাসের ১০ তারিখ টেট হওয়ার কথা ছিল। পরে তা পাল্টে ২৪ তারিখ করা হয়েছে। আর এতেই প্রশ্ন তুলছে রাজ্য বিজেপি (BJP)। ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচিও ২৪ ডিসেম্বর। যোগ দিতে আসার কথা নরেন্দ্র মোদীর।…

আরও পড়ুন

দৃশ্যত বিরক্ত বিচারপতি

ভর্ৎসিত রাজ্য প্রশাসন, তবু আক্কেল হচ্ছে কই? আদালতে বারবার ধাক্কা খাওয়া, নাস্তানাবুদ হওয়া যেন মমতা সরকারের এক স্বাভাবিক দুর্বলতায় পরিণত হয়েছে! ক্রমাগত শিক্ষা পেয়েও কোনও কাজ হচ্ছে না। বৃহস্পতিবার একই ঘটনার পুনরাবৃত্তি। এর আগে জাতীয় সঙ্গীতের ‘মর্যাদাহানি’ সংক্রান্ত মামলায় অভিযুক্ত বিজেপি (BJP) বিধায়কদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না বলে কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।…

আরও পড়ুন

যেন চা-পাতার চিরচেনা মেয়ে…

পাহাড়ি পোশাকে মমতা! ভারতীয় রাজনীতিতে দীর্ঘ পথ চলা তাঁর। অনেক উত্থানপতনের সাক্ষী তিনি। তবু তাঁকে আর পাঁচটা নেতানেত্রীর সঙ্গে মেলানো যায় না। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)। ছকভাঙা পথে হাঁটতে ভালোবাসেন। তাই মমতাকে ঘিরে প্রায়ই তৈরি হয়েছে প্রথাসর্বস্বতা-বিবর্জিত মুহূর্ত – এমনকি তীব্র রাজনৈতিক টানাপোড়নের মধ্যেও। এবারও ব্যতিক্রম হল না। উত্তরবঙ্গ সফরে তাঁর দেখা মিলল একেবারে…

আরও পড়ুন

‘ঠুমকা’য় ঠোক্কর, গাড্ডায় গিরিরাজ

‘ক্ষমা চান’, ধরনায় সোচ্চার তৃণমূল… গত বিধানসভা নির্বাচনে ‘দিদি, ও দিদি’-র জবাব দিয়েছিলেন বঙ্গবাসী। তাঁরা বুঝিয়ে দিয়েছিলেন, নারীর প্রতি অবমাননায় রাজনৈতিক অনুমোদন বাংলায় অসম্ভব। কিন্তু সেই বার্তা সম্ভবত এখনও বিজেপি নেতৃত্বের কাছে স্পষ্ট হয়নি। স্পষ্ট যে হয়নি, তার প্রমাণ বুধবার দিল্লিতে দাঁড়িয়ে দিয়ে ফেলেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্রূপ করতে গিয়ে…

আরও পড়ুন