ক্রিকেটীয় গুগল ডুডল

সার্চিং যেন মহারণের মার্চিং! আর দেড় ঘণ্টারও কম সময় বাকি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলেছে আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচ। কে হাসবে শেষ হাসি? ভারত নাকি অস্ট্রেলিয়া? মীমাংসা হবে আজ। ২ দেশের মহারণ ঘিরে উত্তেজনা তুঙ্গে। উদ্দীপনা চূড়ান্ত। শীর্ষে পৌঁছনো এমন এক উন্মাদনাকে মাথায় রেখে অ্যানিমেশনে ডুডল সাজালো গুগল। দেখা যাচ্ছে, Google-এর দ্বিতীয়…

আরও পড়ুন

আর কতদিন মাটির নীচে?

ঘন হচ্ছে অন্ধকার, ঘনতর অনিশ্চয়তা! প্রশ্ন তুললেন রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম। সামাজিক মাধ্যমে তাঁর শনিবারের পোস্ট ঘিরে আরও ঘন হয়ে উঠল দুশ্চিন্তা। উত্তরকাশীর ভয়ঙ্কর বিপর্যয় কি কেন্দ্রে ক্ষমতাসীন সরকারের নিদ্রাভঙ্গের পক্ষে যথেষ্ট কারণ নয়? সাংসদ সামিরুল ইসলামের পোস্ট থেকে এই জিজ্ঞাসা তীব্র সূচিমুখ খুঁজে পাচ্ছে। তবে তা শাসকের ‘শৌখিন…

আরও পড়ুন

চরম অসংবেদনশীল মন্ত্রী

এমন কথা বললেন কী করে! বামনগোলার অসহনীয় ভিডিও যখন ভাইরাল, তখন তা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতির খেলা। এবং সেই বিবেকহীন বিচিত্র খেলায় অত্যন্ত নিন্দনীয় মন্তব্য করে বসলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে হাতিয়ার করে বিরোধী দলগুলি আক্রমণ শানাচ্ছে ক্ষমতাসীন তৃণমূলকে নিশানা করে। পরিবহণের অযোগ্য পথ যথারীতি বিজেপির ইস্যু হয়ে দাঁড়িয়েছে। উলটো…

আরও পড়ুন

কার লজ্জা? কার চোখে জল?

ভাইরাল ভিডিওয় নগ্ন কঙ্কালসার পরিষেবা! হৃদয়বিদারক! বোধহয় কম বলা হল। হাতেপায়ে ধরে রাজি করানো যায়নি অ্যাম্বুলান্স চালককে। অন্যান্য যানবাহনও মেলেনি। কারণ একটাই। রাস্তা পরিবহণের অযোগ্য। অগত্যা অসুস্থ স্ত্রীকে দড়ির খাটে শুইয়ে নিকটজনের সহায়তায় হাসপাতালে বয়ে নিয়ে গেলেন স্বামী৷ যদিও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয়েছে মধ্যকুড়ির গৃহবধূর। ঘটনা মালদার বামনগোলার। মালডাঙা থেকে মোদিপুকুর হাসপাতাল। ৭-৮ কিলোমিটার…

আরও পড়ুন

অবাক বিচারপতি, বাড়ল সংকট

এবার কী করবেন রাজ্যের আইনমন্ত্রী? রক্ষাকবচ তো দূরের কথা, উল্টে রাজ্যের আইনমন্ত্রীর কার্যকলাপে অবাক দিল্লি হাইকোর্ট। ইডি যেখানে ১২ বার ডেকে পাঠিয়েছে মলয় ঘটককে, সেখানে তাঁর উপস্থিতি মাত্র একবার! বিচারপতি স্বর্ণকান্ত শর্মা রায়ের এই অবাক হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিষয়টি আদালতের পর্যবেক্ষণে চলে আসায়, আইনমন্ত্রীর পক্ষে পরিস্থিতি ঘোরালো হল। কয়লাপাচারকাণ্ডে ভবিষ্যতে ইডির ডাক ‘উপেক্ষা’ করার রাস্তা…

আরও পড়ুন

পরিযায়ী কল্যাণে বৈঠক

আরও নিবিড়, আরও বিস্তারিত উদ্যোগ! বাংলার পরিযায়ী শ্রমিকদের স্বার্থে ব্যাপকতর হতে চলেছে নাম তোলার কাজ। শুক্রবার নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের বৈঠকে নেওয়া হয়েছে তেমনই সিদ্ধান্ত। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব সহ প্রশাসন ও শ্রম দফতরের গুরুত্বপূর্ণ আধিকারিকরা। বৈঠক-শেষে সংবাদ মাধ্যমের জন্য বিবৃতি…

আরও পড়ুন

নিয়োগ আন্দোলনে দিশা

গতি পাবে দুর্নীতি মামলা? শিক্ষক পদে যোগ্য বঞ্চিতদের আন্দোলন এবার কি সাফল্যের মুখ দেখবে? এই প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে উঠছে কলকাতা হাইকোর্টের সক্রিয়তায়। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিলই। সেই মতো বৃহস্পতিবার নির্দিষ্ট বেঞ্চ তৈরির আবেদনও করা হয়েছিল হাইকোর্টকে। শুক্রবার তার ব্যবস্থা করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ঠিক হল, এবার থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতি সম্পর্কিত সকল মামলা দেখবে…

আরও পড়ুন

‘মিধিলি’ সংবাদ

বিকেল থেকে ঘোরতর দুর্যোগ! বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ। এবং গভীর নিম্নচাপ থেকে তা রূপান্তরিত ঘূর্ণিঝড় ‘মিধিলি’-তে (মলদ্বীপকৃত নাম)। ওড়িশা রাজ্যের উপকূল ঘেঁষে ঘূর্ণিঝড় এগিয়ে আসছে বাংলার দিকে। বিশিষ্ট আবহবিদ ডক্টর সুজীব কর অমৃতBAZAR-কে জানাচ্ছেন, দুপুর থেকে বিকেলের মধ্যে প্রত্যক্ষ প্রভাব পরিলক্ষিত হবে এরাজ্যে। পাশাপাশি তাঁর পূর্বাভাস, ‘শনিবার ভোরে বাংলাদেশের ভূমিভাগে আছড়ে পড়বে ‘মিধিলি’। গতিবেগ…

আরও পড়ুন

ফাইনালে অস্ট্রেলিয়া

সেমিতে বিদায় দক্ষিণ আফ্রিকার, তবু অবিস্মরণীয় ডেভিড মিলার! রবিবার আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করেছেন অজিরা। অবশ্য লো স্কোরিং ম্যাচেও টেম্বা বাভুৃমাদের পরাস্ত করতে কিছুটা বেগ পেতে হয়েছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলকে। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়…

আরও পড়ুন

ফলক স্বস্তির ঝলক

ফলকে লেখ নাম, সে-নাম সরে যাবে! ‘হটাও ফলক,’ বিশ্বভারতীতে দাবি উঠেছিল আগেই। এবার সেই ‘মূঢ়তার বিজ্ঞাপন’ সরিয়ে ফেলার নির্দেশ এলো খোদ শিক্ষামন্ত্রক থেকে। শুধু তাই নয়। পরের ফলকের কথাও বলা হয়েছে নির্দেশে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর কাছে এসে পৌঁছেছে পরের ফলকের লেখ্য বিষয়ও। পরবর্তী ফলকে আচার্য ও উপাচার্যের অনুপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্রের মন্ত্রকের তরফে। ঘটনা…

আরও পড়ুন