নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনুসের কারাদন্ড

বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবি ডক্টর মহম্মদ ইউনুসের ৬ মাসের কালাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হল। বাংলাদেশের শ্রম আদালতে শ্রম আইন লঙ্ঘনের মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ।

ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এই রায় ঘোষণা করেছেন। তবে এখনই তাকে কারাদণ্ড ভোগ করতে হবে না। এক মাসের মধ্যে আপিল করার শর্তে আপাতত জামিন দেওয়া হয়েছে। ইউনুস সহ আরো চারজনের বিরুদ্ধে অভিযোগ গ্রামীণ টেলিকম সংস্কার শ্রমিক কর্মচারীদের শিক্ষানবিসের সময়সীমা পার হয়ে যাওয়ার পরও তাদের স্থায়ী করা হয়নি। পাশাপাশি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারীদের মজুরি সহ বার্ষিক ছুটি, ছুটির বিনিময়ে অর্থ প্রদান করা হয়নি। এমনকি শ্রমিকদের কল্যাণ তহবিল গঠন করা হয়নি। আজ আদালতে মহম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। এই রায়ের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন “যে দোষ করিনি সেই দোষের শাস্তি পেলাম। এই দুঃখটা মনে রয়ে গেল”।