NIA arrest Saokat Molla
বাম আমলে রেজ্জাক মোল্লার ছায়াসঙ্গী।২০১১ সালে বাম সরকারের পতনের পরেই তৃণমূলে ভিড়লেন।ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক হিসাবে পর পর নির্বাচিত। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে আর্থিক সম্পত্তি ও রাজনৈতিক প্রভাব।
ভাঙড় বিধানসভার দায়িত্ব পাওয়াj পর থেকে দাপট বাড়ে। ভাঙড়ের পুরানো তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও কাইজার আহমেদের কোণঠাসা করে আইএসএফ নেতা কর্মীদের উপর অত্যাচারের নেপথ্যে তার নাম বার উঠে আসে। জেডপ্লাস নিরাপওা নিয়ে সওকাত ভাঙড় ও ক্যানিংয়ের বেতাজ বাদশা হয়ে উঠেছিলেন।এবারের নির্বাচনে তৃণমূল তাঁকে ভাঙড়ের প্রার্থী করে।৪ মে নির্বাচনের পরাজয়ের পরই কার্যত প্রকাশ্যে দেখা যায়নি শওকাত মোল্লাকে।
এনআইএ সওকাতকে গ্রেফতার করল কেন
গত মার্চ মাসে ভাঙড়ের বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয় ও কয়েকজন আহত হয়েছিল।এই ঘটনায় এনআইএ তদন্ত দাবী করেছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই ঘটনায় শওকাত মোল্লাকে মূল ষড়যন্ত্রকারী হিসাবে তাঁকে গ্রেফতার করে। তিনি নাকি বাংলাদেশে পালানোর ছক কষে ব্যর্থ হয়ে গতকাল নিজেই এনআইএর হাতে ধরা দিতে আসছিলেন নিউচাউনে। তার আগেই কামালগাছিতে তাঁকে গ্রেফতার করা হয়।
তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য-
এনআইয়ের দাবী ভাঙড়ের ঐ বিস্ফোরণ কান্ডের পর শওকাত মোল্লা তাঁর মোবাইল থেকে কাউকে নির্দেশ পাঠিয়েছিলেন। তাঁকে গ্রেফতারের পর তাঁর ফোন থেকে সেই তথ্য মিলেছে বলে দাবী করা হয়েছে।
শনিবার দুপুরে শওকতকে কলকাতার নগর দায়রা আদালতে হাজির করা হয়। সওকতের আইনজীবি জামিনের দাবী করে জানান ঐ ঘটনার সময় তাঁর মক্কেল ঘটনাস্থল থেকে ৪০ কিলোমিটার দূরে অ্ন্যকাজে ব্যস্ত ছিলেন। অন্যদিকে এনআইএর আইনজীবি জামিনের বিরোধীতা করে ১৪ দিনের জন্য এনআইএর হেফাজতের দাবী জানান। আদাল আগামী ১৯ জুন পর্যন্ত শওকতকে এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
