বকেয়ার গিঁট খুলবে?
২০ ডিসেম্বর (20-12-2023) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৈঠকের সময় ধার্য হয়েছে ওইদিন বেলা ১১টায় (11 am)। খবর পিটিআই (PTI) সূত্রে। উত্তরবঙ্গ সফরের মধ্যে, দিনকয়েক আগেই, বাগডোগরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি লেখার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছিল, বাংলার প্রাপ্য টাকা আদায়ের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাইছেন মুখ্যমন্ত্রী। ১৭ ডিসেম্বর দিল্লি যাওয়ার কথা মমতার। তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, ১৮-১৯-২০ ডিসেম্বরের যেকোনও তারিখে নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বসতে চাইছেন। সেই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দপ্তর (PMO) দিনক্ষণ স্থির করল বলে জানা যাচ্ছে পিটিআই সূত্রে।
বাগডোগরায় কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? ‘১৭-য় দিল্লিযাত্রা মুখ্যমন্ত্রীর’ শীর্ষক সংবাদে রয়েছে মমতার বয়ান। ক্লিক করুন: ১৭-য় দিল্লিযাত্রা মুখ্যমন্ত্রীর। শুনে নিন।
সুতরাং, সবদিক থেকেই এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। মনে রাখা দরকার, ইনডিয়া জোটের আটকে থাকা বৈঠকও সংঘটিত হবে ওই সময়েই – ১৯ ডিসেম্বর (19-12-2023)।
