নতুন বছরের শুরুতেই ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের বিস্তীর্ণ অংশ। ৯০ মিনিটের মধ্যে ২১ বার ভূকম্পন অনুভুত হয়। ধারাবাহিক শক্তিশালী ভূমিকম্পের জেরে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি বন্ধ হয়ে গেছে হাইওয়ে। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের উঁচু জায়গায় পালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সুনামির আশঙ্কা
বিকেল চারটে দশ মিনিট নাগাদ ইশিকাওয়া প্রিফেকচারের নটু অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৫। জাপানের আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে ৯০ মিনিটের মধ্যে জাপানের কেন্দ্রীয় অঞ্চলে একুশ বার ভূকম্পন অনুভূত হয়। সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে সুনামির আশঙ্কায় সমুদ্র এলাকার বাসিন্দাদের উচু এলাকায় তৎক্ষণাৎ সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে। সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিও ছরিয়ে পড়েছে তাতে ধরা পড়েছে ভূমিকম্পের জেরে বিভিন্ন বাড়ির ছাদ দেওয়াল ভেঙে পড়েছে। রাশিয়ার পূর্ব উপকূলে এবং দক্ষিণ কোরিয়াতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্য়ে জাপানের সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। ঢেউয়ের উচ্চতা ১৬.৫ ফুট ছাড়িয়েছে।
অতীতের স্মৃতি
2011 সালের মার্চ মাসে উত্তর-পূর্ব জাপানে সমুদ্রের গভীর 9.0-মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্পের স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে।, সেই সময় সুনামির কারণে প্রায় 18,500 মানুষের মৃত্য়ু হয়েছিল ৷ 2022 সালের মার্চ মাসে, ফুকুশিমা উপকূলে একটি 7.4-মাত্রার ভূমিকম্প পূর্ব জাপানের বিস্তীর্ণ অঞ্চলকে কেঁপে ওঠে, এতে তিনজন নিহত হয়। রাজধানী টোকিও এক শতাব্দী আগে 1923 সালে বিশাল ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিল।
