বিহারে রাজনৈতিক ডামাডোল। ফের এন ডি এতে ফিরছে নীতিশ। বাতিল হল অমিত শাহের বাংলা সফর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রবিবার তাঁর কলকাতায় আসার কথা ছিল। কিন্তু বিশেষ কারণে বাতিল হয়ে গেল অমিত শাহের বাংলা সফর।
পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী অমিত শা রবিবার রাতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। রবিবার সকালে প্রথমে শাহের যাওয়ার কথা ছিল উত্তর ২৪ পরগনার বারাসতে শাহের যাওয়ার কথা ছিল । সেখানে চারটি লোকসভা এলাকার দলীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। দুপুরে পূর্ব মেদিনীপুরের মেচেদায় জনসভা। সেখানেও ডাকা হয়েছিল চারটি লোকসভার নেতা ক্রমীদের। বিকেলে কলকাতায় ফিরে সায়েন্স সিটিতে একটি বৈঠক করার কথা ছিল শাহের। সেখানেও দুই কলকাতা-সহ মোট চারটি লোকসভা এলাকার নেতৃত্বের সঙ্গে ভোটের রণকৌশল নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু বিহার পরিস্থিতির কারণে আপাতত সেই সফর বাতিল করা হল মনে করা হচ্ছে। যদিও দলের তরফে এখনও বাতিলের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
