প্রথম দফার ভোটে কার ঝুলিতে কটা আসন আসবে বড় দাবি সব পক্ষের

প্রতীকি ছবি

Bengal Election 2026

নিজস্ব প্রতিবেদন

প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। ১৬টি জেলার ১৫২ টি আসনে রেকর্ড ভোট পড়েছে। সংখ্যাটা ৯২ শতাংশ ছাড়িয়েছে। এই রেকর্ড পরিমাণ ভোট কোন দলে পাল্লা ভারি তা নিয়ে এখন চলেছে জোর দাবি। মূলত তৃণমূল কংগ্রেস ও বিজেপি দু পক্ষণ অধিকাংশ আসনে তাদের জয় নিশ্চিত বলে দাবী করেছেন। কোন নেতা কি দাবী করছেন সেটাই তুলে ধরছি।

 অমিত শাহ

‘‘গভীর রাত পর্যন্ত আমরা বিশ্লেষণ করেছি। ১৫২টির মধ্যে ১১০টির বেশি আসনে বিজেপি জিততে চলেছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সরকার গড়ব।

 মমতা বন্দ্যোপাধ্যায়

“যে বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন, তাতেই পরিষ্কার হয়ে গিয়েছে যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছে। মানুষের রায় আমাদের পক্ষেই রয়েছে।”

শুভেন্দু অধিকারি

প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে অন্তত ১২৫টিতেই জয়ী হতে চলেছে বিজেপি।

কুণাল ঘোষ

‘খুব কম হলেও আমরা ১২৫টি আসন জিতছি। এই সংখ্যা বেড়ে ১৩৫-ও হতে পারে।’’